Saturday, April 18, 2026
Home আন্তর্জাতিক মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের নাম ঘোষণা করেছে দেশটির রয়্যাল কাউন্সিল। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মালয়েশিয়ার বর্তমান রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন তিনি। শুক্রবার রয়্যাল কাউন্সিল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত এবং রাষ্ট্রপ্রধানের পদটি রাজার জন্য নির্ধারিত। দেশটির সরকার পরিচালনায় রাজার ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক। তবে কয়েক বছর ধরে অস্থিতিশীলতা চলতে থাকায় দেশটিতে অভ্যন্তরীণ রাজনীতিতে রাজার প্রভাব দিন দিন বাড়ছে।

১৩ রাজ্য ও তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ায় বর্তমানে রাজপরিবার রয়েছে ৯টি। চক্রাকারে প্রতি পাঁচ বছর পর প্রতিটি রাজপরিবারের প্রধান ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করা হয়। কাজটি মূলত পরিচালনা করে রয়্যাল কাউন্সিল। দেশটির বর্তমান বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন।

নতুন রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের রাজপরিবারের প্রধান এবং মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে স্পষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments