Monday, April 20, 2026
Home জাতীয় হজের খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার

হজের খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার

বাংলাদেশ থেকে আগামী বছর (২০২৬) পবিত্র হজ পালনের খরচ সামান্য কমছে। আগামী বছর হজের সর্বনিম্ন প্যাকেজের প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা। উড়োজাহাজ ভাড়াও আগের চেয়ে প্রায় ১৩ হাজার টাকা কমছে। বাড়ছে স্বাস্থ্যবিমার টাকার পরিমাণ।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ রোববার বিকেলে সচিবালয়ে আগামী বছরের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করা হবে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের সূত্র বলেছে, সরকার আগামী বছরের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করছে। প্রথম প্যাকেজ পবিত্র মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে, এই প্যাকেজের প্রস্তাবিত মূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা। পবিত্র মসজিদুল হারামের ১ দশমিক ৭ কিলোমিটারের মধ্যে থাকার দ্বিতীয় প্যাকেজের প্রস্তাবিত মূল্য ৫ লাখ ৫৮ হাজার টাকা। আজিজিয়া এলাকায় থাকার তৃতীয় প্যাকেজের প্রস্তাবিত মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা। একটি প্যাকেজ সরকার নির্ধারণ করবে। অন্য দুটি প্যাকেজ অনুমোদিত হজ এজেন্সিগুলো নির্ধারণ করবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র আরও জানায়, আগামী বছর হজ পালনের জন্য জনপ্রতি উড়োজাহাজ ভাড়া পড়বে ১ লাখ ৫৪ হাজার ৮৩০, যা এ বছর ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। তবে এ বছর হাজিদের জনপ্রতি স্বাস্থ্যবিমা ছিল ২১ সৌদি রিয়াল, যা আগামী বছর বেড়ে হচ্ছে ১৫০ সৌদি রিয়াল।

আজ বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে হজ এজেন্সি মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবেন। উড়োজাহাজ ভাড়া কমানোর জন্য ধর্ম মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা দফায় দফায় বৈঠক করে ভাড়া নির্ধারণ করেছেন।

হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বিগত সরকারের আমলে অযৌক্তিকভাবে উড়োজাহাজের ভাড়া নির্ধারণ করা হতো। এ কারণে হজের খরচ অনেক বেড়েছিল। আগামী বছর যাতে উড়োজাহাজের ভাড়া যৌক্তিক পর্যায়ে থাকে, সে জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। উড়োজাহাজের ভাড়া কমলে সাধারণ মানুষও হজে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন বলে তিনি মনে করেন।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ মূল্য ছিল (মসজিদুল হারামের আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে বাড়ি) ৪ লাখ ৭৮ হাজার ২৪২ এবং অপর প্যাকেজে (মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়ি) ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments