Thursday, June 4, 2026
Home জাতীয় শুভ শক্তির জয়ে গড়বে বৈষম্যহীন সমাজ: প্রধান উপদেষ্টা

শুভ শক্তির জয়ে গড়বে বৈষম্যহীন সমাজ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে বলেছেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এ বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “সকল অশুভ, অন্যায় ও অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে—দুর্গাপূজা উপলক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা করি।”

ড. ইউনূস দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল বার্তা হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের জয়। দেবী দুর্গার আগমন জগতের মঙ্গল কামনার প্রতীক, যা সবার জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অপূর্ব সহাবস্থানের দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা সারা দেশে নির্বিঘ্নে, আনন্দঘন পরিবেশে ও যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, শান্তি, মৈত্রী ও সাম্য সব ধর্মেরই মূল শিক্ষা। তাই নিজ নিজ ধর্মের চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ গড়ে তোলা প্রত্যেকের দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, জবাবদিহিতা ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই দুর্নীতি ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়তে হলে সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments