Thursday, June 4, 2026
Home কর্পোরেট এএফসি কোয়ালিফায়ারে বাংলাদেশ–হংকং ম্যাচের টাইটেল স্পনসর টেকনো

এএফসি কোয়ালিফায়ারে বাংলাদেশ–হংকং ম্যাচের টাইটেল স্পনসর টেকনো

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো আনুষ্ঠানিকভাবে নতুন পার্টনারশিপে যুক্ত হয়েছে। এর মাধ্যমে আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর হবে টেকনো।

ঢাকায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে চলতি বছর বাংলাদেশ বনাম ভুটান এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচেও স্পনসরশিপ দিয়েছে টেকনো। ফলে জাতীয় দলের ম্যাচগুলোতে ধারাবাহিক সমর্থন দিয়ে ব্র্যান্ডটি বাংলাদেশি ফুটবলপ্রেমীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে।

টেকনোর সিইও রেজওয়ানুল হক বলেন, “এএফসি এশিয়ান কোয়ালিফায়ার্সে টাইটেল স্পনসরশিপের মাধ্যমে আমরা আবারও বাংলাদেশের ফুটবলের পাশে থাকতে পেরে আনন্দিত। আমাদের ব্র্যান্ড স্পিরিট ‘স্টপ অ্যাট নাথিং’-এর প্রতিফলন এই উদ্যোগে স্পষ্ট।”

অন্যদিকে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, “ফুটবলের উন্নয়নে টেকনোর সহযোগিতা প্রশংসনীয়। এ ধরনের পার্টনারশিপ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়তা করবে।”

টেকনোর ফুটবল যাত্রা শুরু হয় ২০১৬ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এফসির সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে। এরপর ব্র্যান্ডটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগসহ নানা আন্তর্জাতিক আসরে যুক্ত হয়েছে। পাশাপাশি আফ্রিকান নেশনস কাপ (অ্যাফকন) ২০২৫-এও এক্সক্লুসিভ স্মার্টফোন পার্টনার হিসেবে টেকনো সম্পৃক্ত।

বিশ্বব্যাপী খেলাধুলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখে টেকনো শুধু ব্র্যান্ড প্রচার নয়, বরং স্থানীয় খেলাধুলার বিকাশেও অবদান রাখছে। বাংলাদেশে জাতীয় ফুটবলের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হওয়া এ সহযোগিতার ধারাবাহিকতা, যা দেশীয় ফুটবলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করতে সহায়ক হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments