Sunday, June 14, 2026
Home জাতীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি মণ্ডপে ৫০০ কেজি চাল দেবে সরকার

দুর্গাপূজা উপলক্ষে প্রতি মণ্ডপে ৫০০ কেজি চাল দেবে সরকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের ৩২ হাজার ৯৯০টি পূজামণ্ডপে মোট ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বরাদ্দ অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে ৫শ কেজি করে চাল দেওয়া হবে।

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ শাখার সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা যায়।

দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে বরাদ্দ পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩২ হাজার ৯৯০টি পূজামণ্ডপের অনুকূলে ভক্তদের আহার্য বিতরণের জন্য মণ্ডপপ্রতি ৫শ কেজি করে মোট ১৬ হাজার ৪৯৫ মেট্রিক টন চাল বরাদ্দে ছকে বর্ণিত বিভাজন ও শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে বরাদ্দ প্রদানের জন্য নির্দেশক্রমে ছাড় দেওয়া হলো।

এতে আরও বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের পূজামন্ডপের সংখ্যা ও মণ্ডপপ্রতি বরাদ্দের পরিমাণ ৫শ কেজি হারে হবে।

এছাড়াও জেলা প্রশাসকরা নিজ জেলার পূজামণ্ডপ ও মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য, সচ্ছলতা/দরিদ্রতা এবং সংশ্লিষ্ট নিয়মাবলী বিবেচনা করে উপজেলাওয়ারী চাল উপ-বরাদ্দ করবেন।

পূজামণ্ডপ ও মন্দিরের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে মন্ত্রণালয়কে অবহিত করবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments