শেয়ার ৎবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ঋণমান বা ক্রেডিট রেটিং প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ব্যাংকটির দীর্ঘমেয়াদী ক্রেডিট রেটিং হয়েছে “এএ” এবং স্বল্পমেয়াদী রেটিং নির্ধারণ করা হয়েছে “এসটি-২”।
আর্থিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা, ঋণ পরিশোধ সক্ষমতা এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনায় এই রেটিং নির্ধারণ করা হয়ে থাকে। প্রিমিয়ার ব্যাংকের ক্ষেত্রে গত ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করে এ মূল্যায়ন দেওয়া হয়েছে।
‘এএ’ দীর্ঘমেয়াদী রেটিং মূলত শক্তিশালী আর্থিক ভিত্তি এবং ঋণ পরিশোধের সক্ষমতাকে প্রতিফলিত করে। অন্যদিকে, ‘এসটি-২’ স্বল্পমেয়াদী রেটিং ব্যাংকের তাৎক্ষণিক দায় পরিশোধের সক্ষমতা ও সুশাসন ব্যবস্থার প্রতি আস্থার ইঙ্গিত দেয়।


