Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য ২০ দিনে এলো ২৩ হাজার ২১৬ কোটি টাকা প্রবাসী আয়

২০ দিনে এলো ২৩ হাজার ২১৬ কোটি টাকা প্রবাসী আয়

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৯০ কোটি ২৭ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৩ হাজার ২১২ কোটি ৯৪ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩৯ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৯ লাখ ৫০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫০ কোটি ১৯ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৬ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার।

এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার, রূপালী ব্যাংকের মাধ্যমে আট কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে আট কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার এসেছে।

অন্যদিকে, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশি-বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে রয়েছে চারটি বিদেশি ব্যাংক। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো— বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও উরি ব্যাংক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

Recent Comments