Saturday, May 2, 2026
Home জাতীয় রাশিয়ায় আন্তর্জাতিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ সেনাবাহিনী

রাশিয়ায় আন্তর্জাতিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’-এ সফলভাবে অংশগ্রহণ করেছে। সেনাবাহিনীর ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলে রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে।

এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ৩৭ সদস্যের কন্টিনজেন্ট অংশ নেয়। মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে ছিল সম্মিলিত আক্রমণ প্রতিরোধ, কৌশলগত স্থল অভিযান এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক বছরগুলোতে তারা নিয়মিতভাবে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এর মাধ্যমে শুধু সেনাদের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসযোগ্যতাও জোরদার হচ্ছে।

‘ওয়েস্ট-২০২৫’-এ বাংলাদেশ সেনাদের পাশাপাশি আরও কয়েকটি বন্ধুপ্রতিম দেশের সেনাসদস্যরা অংশগ্রহণ করে। এতে আন্তর্জাতিক সামরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হয়। মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ সেনারা পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, এ ধরনের বহুজাতিক মহড়া তাদের সদস্যদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ লাভের সুযোগ করে দেয়। একই সঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায়ও এ অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট মহানগরীকে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক...

সংরক্ষিত নারী আসন এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায়...

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

Recent Comments