Sunday, May 31, 2026
Home জাতীয় ১৩ ঘণ্টার জন্য বন্ধ থাকছে গ্রামীণফোন রিচার্জ সুবিধা

১৩ ঘণ্টার জন্য বন্ধ থাকছে গ্রামীণফোন রিচার্জ সুবিধা

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিস্টেম আপগ্রেড ও মানোন্নয়ন কার্যক্রমের কারণে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা সব ধরনের রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ মাইজিপিতে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, এই সময়ে দোকান, বিকাশ, নগদ কিংবা অনলাইন ব্যাংকিং—কোনো মাধ্যমেই রিচার্জ করা যাবে না। এছাড়া রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য রিচার্জ, বিল পরিশোধ ও বিল আপডেট সেবাও বন্ধ থাকবে। তবে ভয়েস কল, এসএমএস এবং ইন্টারনেট সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই এ ধরনের প্রযুক্তিগত আপগ্রেড করা হচ্ছে। গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে গ্রামীণফোন। একই সঙ্গে সংযোগ বজায় রাখতে গ্রাহকদের আগেই বকেয়া বিল পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রায় আট কোটি গ্রাহক নিয়ে গ্রামীণফোন শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে কার্যক্রম চালাচ্ছে। প্রতিদিন বিপুলসংখ্যক ব্যবহারকারী রিচার্জের ওপর নির্ভরশীল থাকায় এই ঘোষণাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments