Thursday, July 16, 2026
Home কর্পোরেট রাজশাহী জোনে ইসলামী ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন সম্পন্ন

রাজশাহী জোনে ইসলামী ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন সম্পন্ন

রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৫ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ লেকচার গ্যালারী হলে এ আয়োজন সম্পন্ন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সম্মেলনের সভাপতিত্ব করেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল।

রাজশাহী জোনের প্রধান মোঃ মনিরুল ইসলাম সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে জোনের অধীন সকল শাখার প্রধান, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়িক কার্যক্রম ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করা হয়। ব্যাংকের বর্তমান সাফল্য, নীতি-নির্ধারণ এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা শাখাগুলোর মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করার মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণ এবং উন্নয়ন কৌশল সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য একটি দক্ষ,...

Recent Comments