Sunday, July 12, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকে ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকে ইসলামী ব্যাংকিং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সুদের বিপরীতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা” শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজন করা এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশ নেন সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাবরুক বিল্লাহ।

সেমিনারে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এবং আল আমিন ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান আব্দুল গফুর রানা।

সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ইসলামী ব্যাংকিংয়ের মূল ভিত্তি হলো সুদমুক্ত লেনদেন। এটি গ্রাহক ও ব্যাংকারের মধ্যে মুনাফা-ক্ষতির ভাগাভাগির মাধ্যমে ন্যায়সঙ্গত আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংকের সব শাখায় শরীয়াহ ভিত্তিক আল আমিন ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে আমানত ও বিনিয়োগের পরিমাণ ক্রমবর্ধমান হচ্ছে, যা একটি স্বচ্ছ ও সামাজিকভাবে দায়বদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলছে।

ড. সৈয়দ মাবরুক বিল্লাহ বলেন, ইসলামী ব্যাংকিং শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের ৮০টিরও বেশি দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এটি প্রতিবছর ১০-১২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments