শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর, বিকাল ৩টায় এই পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত সভার মূল এজেন্ডা হবে গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদন। পর্ষদ সভায় যদি এই প্রতিবেদন অনুমোদন করা হয়, তবে কোম্পানি তা পাবলিক করবে।


