শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড তাদের নিবন্ধিত অফিসের ঠিকানা পরিবর্তনের তথ্য জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি সম্প্রতি তার মনিবন্ধিত অফিস স্থানান্তর করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটির নতুন নিবন্ধিত ঠিকানা হলো টাওয়ার-১, প্লট-৮৪৪, রোড-১২, ব্লক-১, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯। অফিস স্থানান্তরের বিষয়টি কোম্পানির পরিচালনা পর্ষদ অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, নতুন ঠিকানায় অফিস স্থানান্তর করার মূল উদ্দেশ্য হলো ব্যবসায়িক কার্যক্রম আরও সুষ্ঠু এবং সহজভাবে পরিচালনা করা। এই পরিবর্তন কোম্পানির প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা এবং কার্যকারিতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।


