Tuesday, June 16, 2026
Home জাতীয় দেশের স্যাটেলাইট সেবা আট দিন পর্যন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা

দেশের স্যাটেলাইট সেবা আট দিন পর্যন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা

বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচার কার্যক্রমে টানা আট দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে সৌর ব্যতিচারের কারণে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকালে কয়েক মিনিট করে সম্প্রচার সেবা ব্যাহত হতে পারে। বিএসসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও-স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা। প্রতিবছর দুইবার সূর্য, পৃথিবী ও স্যাটেলাইট একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্যের তীব্র বিকিরণ স্যাটেলাইট সংকেতকে প্রভাবিত করে, ফলে সম্প্রচারে বিঘ্ন ঘটে।

তাদের দেওয়া সময়সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত তিন মিনিট সেবা ব্যাহত হতে পারে। ৩০ সেপ্টেম্বর সর্বোচ্চ ৯ মিনিট এবং ১ অক্টোবর সর্বোচ্চ ১২ মিনিট পর্যন্ত সংকেত বিচ্ছিন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ২ ও ৩ অক্টোবর প্রতিদিন সর্বোচ্চ ১৩ মিনিট, ৪ অক্টোবর ১২ মিনিট, ৫ অক্টোবর ১১ মিনিট এবং ৬ অক্টোবর সর্বোচ্চ ৮ মিনিট সম্প্রচারে বিঘ্ন দেখা দিতে পারে।

বিএসসিএলের মুখপাত্র ওমর হায়দার জানান, সৌর ব্যতিচার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া, যা বিশ্বের সব স্যাটেলাইটকেই প্রভাবিত করে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এই সময়গুলোতে টেলিভিশন, রেডিও বা ইন্টারনেট সেবায় সাময়িক ব্যাঘাত ঘটতে পারে। তবে সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সেবা স্বাভাবিক হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments