শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পিএলসির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে পুনরায় চালু হচ্ছে।
রেকর্ড ডেটের কারণে আজ বুধবার কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, এর আগে প্রিমিয়ার ব্যাংক স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।
নির্ধারিত সময় শেষে রেকর্ড ডেট অতিক্রম হওয়ায় বৃহস্পতিবার থেকে বিনিয়োগকারীরা আবারও স্বাভাবিক নিয়মে ব্যাংকটির শেয়ার লেনদেন করতে পারবেন।


