Saturday, July 25, 2026
Home জাতীয় রমজানের পূর্বেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

রমজানের পূর্বেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের পূর্বেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশ্বাস দেন, সরকার নির্ধারিত সময়ে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আলোচনায় অংশ নেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও।

ড. ইউনূস জানান, নির্বাচন শেষে তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারে কাজ করছে। তার ভাষায়, “আমরা একেবারে বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অনেকেই আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।”

আইএমএফ প্রধান জর্জিয়েভা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ইউনূসের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সংকটময় সময়ে দায়িত্ব নিয়েও অল্প সময়ে তিনি ইতিবাচক পরিবর্তন এনেছেন। তার মন্তব্যে উঠে আসে, “যখন অর্থনীতি অবনতির ঝুঁকিতে ছিল, তখন আপনি সঠিক সময়ে দায়িত্ব নিয়েছেন।”

আলোচনায় জর্জিয়েভা ব্যাংক খাত সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন। ড. ইউনূস এসময় নেপালের যুব আন্দোলন, বাংলাদেশের আসিয়ানভুক্ত হওয়ার ইচ্ছা এবং নতুন বন্দর-টার্মিনালসহ বড় অবকাঠামো প্রকল্পের অগ্রগতির বিষয়েও অবহিত করেন।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “ফেব্রুয়ারির মধ্যে, রমজানের পূর্বেই, দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

Recent Comments