Thursday, July 16, 2026
Home কর্পোরেট এনসিসি ব্যাংকের সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংকের সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক পিএলসি দেশের স্বনামধন্য অনলাইন ফাইন্যান্সিয়াল মার্কেটপ্লেস ফিনকোচ বাংলাদেশ লিমিটেড-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই আমানত পণ্য, রিটেইল এবং এসএমই ঋণ পণ্যের সেবা পাবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির আওতায়, ফিনকোচ বাংলাদেশ এনসিসি ব্যাংকের বিক্রয় সহযোগী হিসেবে কাজ করবে এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই বিভিন্ন ব্যাংকিং পণ্যের অনুসন্ধান, তুলনা এবং আবেদন করতে পারবে। এনসিসি ব্যাংক ফিনকোচবিডি থেকে প্রাপ্ত ঋণ ও আমানতের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করবে এবং সময়মতো পণ্য সম্পর্কিত তথ্য সরবরাহ করবে, যাতে সঠিক তথ্য রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম এবং ফিনকোচ বাংলাদেশ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী ফাইয়াজ সৌম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় এনসিসি ব্যাংকের আইসিটি বিভাগের এসভিপি মোঃ সাজ্জাদুল ইসলাম এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশন শাহীন আক্তার নুহা, ইউনিট হেড অব রিটেইল ব্যাংকিং এস. এম. তানভীর হাসান এবং ফিনকোচবিডি-এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম বলেনঃ “ফিনকোচবিডি-এর সাথে এই সহযোগিতা আমাদের ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকবান্ধব সেবার প্রতিশ্রুতির প্রতিফলন। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের ব্যবসার পরিসরকে আরও বিস্তৃত করে গ্রাহকদের জন্য ব্যাংকিং পণ্যসমূহকে আরও সহজলভ্য করতে সক্ষম হবো।” এই চুক্তি দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও ত্বরান্বিত করবে এবং এনসিসি ব্যাংককে গ্রাহকবান্ধব ও টেকসই ব্যাংক হিসেবে আরও সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments