Sunday, May 31, 2026
Home কর্পোরেট ২০০তম পর্ষদ সভা উদযাপন করলো এসবিএসি ব্যাংক

২০০তম পর্ষদ সভা উদযাপন করলো এসবিএসি ব্যাংক

এসবিএসি ব্যাংক পিএলসি তাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির ২০০তম পরিচালনা পর্ষদের সভা। বিশেষ এ দিনটি উদযাপনে বোর্ডরুমে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পরিচালক হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ আইয়ুব, মুশফিকুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, একেএম দেলাওয়ার হোসাইন এফসিএমএ, মেজর জেনারেল (অব.) শহিদুল হক পিএসসি, ইমরুল আনোয়ার ও মেজর (অব.) আবু ফাতেহ মোঃ বশিরুর রহমান।

এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মকবুল হোসাইন ভুঁইয়া, প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ ও মোঃ আবু সায়েম এফসিএ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ রবিউল ইসলাম সভায় যোগ দিয়ে পরিচালনা পর্ষদের সঙ্গে এ অর্জনের আনন্দ ভাগাভাগি করেন।সভায় বক্তারা বলেন, এসবিএসি ব্যাংকের এ অর্জন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার ধারাবাহিকতা প্রকাশ করে। ভবিষ্যতেও গ্রাহকসেবা ও ব্যাংকিং খাতে ইতিবাচক অবদান রাখতে ব্যাংক কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments