Thursday, June 4, 2026
Home জাতীয় এনআইডির গুরুতর ভুল তদন্ত ছাড়াই নিষ্পত্তির সিদ্ধান্ত ইসির

এনআইডির গুরুতর ভুল তদন্ত ছাড়াই নিষ্পত্তির সিদ্ধান্ত ইসির

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) গুরুতর ভুল সংশোধন সংক্রান্ত আবেদনে নতুন নীতিমালা গ্রহণের উদ্যোগ নিয়েছে। যেসব আবেদন একেবারেই সংশোধনযোগ্য নয়, সেগুলো আর তদন্তে পাঠানো হবে না। বরং তথ্য যাচাই করে সরাসরি আবেদনটি বাতিল করে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো হবে। এর ফলে অযথা তদন্তের নামে হয়রানি ও দুর্নীতির সুযোগ কমবে বলে মনে করছে ইসি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সেপ্টেম্বর মাসের মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমদ। তিনি বলেন, অনেক ক্ষেত্রে আবেদনকারীরা নাম বা গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ পরিবর্তন করতে চান, যা অনুমোদনযোগ্য নয়। এসব ক্ষেত্রে মাঠপর্যায়ে তদন্তের প্রয়োজন নেই, বরং অফিস থেকেই দ্রুত নিষ্পত্তি করা হবে।

সভায় জানানো হয়, অতীতে তদন্ত প্রক্রিয়ার কারণে অনেক আবেদনকারী ভোগান্তিতে পড়েছেন এবং একটি মহল এ সুযোগে অর্থ লেনদেন করত। নতুন নীতিমালা কার্যকর হলে এ ধরনের অনিয়ম কমবে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সচিবের নির্দেশনা অনুযায়ী আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে।

এছাড়া সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র তালিকা নিয়েও আলোচনা হয়। এবারের তালিকায় কেন্দ্রের সংখ্যা আগের নির্বাচনের প্রায় সমান, ৪২ হাজার ৬১৮টি। তবে প্রতিটি ভোটকক্ষে ভোটার সংখ্যা পুরুষের জন্য ৬০০ ও নারীর জন্য ৫০০ নির্ধারণ করা হয়েছে। কর্মকর্তারা জানান, এবার কেন্দ্র নিয়ে অভিযোগও তুলনামূলক কম পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments