এসিআই হাইজিন প্রোডাক্টস্ ফ্যাক্টরি অর্জন করলো বিএসটিআই অনুমোদিত ISO 9001:2015 সার্টিফিকেশন, যা প্রতিষ্ঠানটির মানদণ্ড ও উৎপাদন প্রক্রিয়ার উৎকর্ষতার প্রমাণ। এই সার্টিফিকেশন পেতে ফ্যাক্টরির পণ্য মান, স্বাস্থ্যবিধি, উৎপাদন সক্ষমতা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসহ বিভিন্ন দিকের মূল্যায়ন করা হয়। ISO স্বীকৃতি প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন করছে এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করছে।
এসিআই হাইজিন ফ্যাক্টরিতে ISO সার্টিফিকেটপ্রাপ্ত পণ্যগুলির মধ্যে রয়েছে Twinkle Baby Diaper এবং Freedom Sanitary Napkin। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন বিশেষভাবে নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসিআই লিমিটেড এফএমসিজি হাইজিন পণ্য খাতে সুপরিচিত, টুইংকেল, ফ্রিডম, রেসপেক্টসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মাধ্যমে দেশজুড়ে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।
আইএসও সার্টিফিকেশন গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই হাইজিনের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, জেনারেল ম্যানেজার (সেলস) মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি অপারেশনস) দীপঙ্কর বিশ্বাস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই স্বীকৃতি এসিআই হাইজিনের মান উন্নয়ন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক ও দেশীয় বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করবে।


