Thursday, July 16, 2026
Home কর্পোরেট ঢাকা উত্তর বিভাগে রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্পন্ন

ঢাকা উত্তর বিভাগে রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা সম্পন্ন

রূপালী ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা গতকাল রাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ব্যাংকের সামগ্রিক অগ্রগতি, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকিং খাতের প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে শাখাগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গ্রাহকসেবা উন্নত করা, প্রযুক্তিনির্ভর সেবা বৃদ্ধি, ঋণ আদায়ের গতি ত্বরান্বিত করা এবং আমানত সংগ্রহের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আরবিটিএর প্রিন্সিপাল মো. নোমান মিয়া এবং আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে শাখা পর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের উপর জোর দেন। বিশেষ করে সঞ্চয়পত্র বিক্রি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণ এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সভায় ঋণ আদায় ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, কৃষি ঋণ বিতরণ এবং গ্রাহকের আস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় উদ্যোগগুলো পর্যালোচনা করা হয়। জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা তাদের নিজ নিজ এলাকার অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং আগামী মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন।

সভা শেষে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, রূপালী ব্যাংককে দেশের অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments