ন্যাশনাল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ব্যাংকের বার্ষিক ‘ম্যানেজার্স মিট’। সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং ব্যবসায়িক সাফল্যকে আরও বেগবান করার লক্ষ্যে আয়োজিত এই সভায় ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল চৌধুরী। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ব্যাংকিং খাতে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই গ্রাহকসেবা, প্রযুক্তি নির্ভর কার্যক্রম এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে ন্যাশনাল ব্যাংককে আরও এগিয়ে নিতে হবে। তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান, যেন তারা নৈতিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং গ্রাহক আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, মো. আব্দুর রহিম এবং মো. মেশকাত-উল-আনোয়ার খান। এছাড়া ট্রেজারি বিভাগের প্রধান ও ইভিপি মোহাম্মদ কামরুল হাসান মিঠু, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন প্রধান ও ইভিপি কৃষ্ণ কমল ঘোষ, করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহেবুব হাসান ও মো. মিজানুর রহমান এবং এসএএমডির প্রধান (চলতি দায়িত্ব) মো. তারিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


