Friday, April 17, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের অসাধারণ সাফল্যের জন্য সম্মাননা প্রদান

সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের অসাধারণ সাফল্যের জন্য সম্মাননা প্রদান

সাউথইস্ট ব্যাংক পিএলসি. তাদের কর্মকর্তা ও কর্মচারীদের ৫৩ জন মেধাবী সন্তানকে সম্মাননা প্রদান করেছে, যারা ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অথবা ও-লেভেল পরীক্ষায় ছয়টি ‘এ’ গ্রেড অর্জন করে উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই কৃতিত্বপূর্ণ সাফল্য উদযাপন উপলক্ষ্যে ব্যাংকের পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং উপহারসামগ্রী তুলে দেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান এম. এ. কাশেম। এই সম্মাননা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জনকেই স্বীকৃতি দেয়নি, বরং তাদের পরিবার ও অভিভাবকদের অবদানকেও যথাযথভাবে সম্মান জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান এম. এ. কাশেম। তিনি নিজ হাতে কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও তাদের পরিবার-পরিজনের অনন্য সহযোগিতার প্রশংসা করেন। তাঁর মূল্যবান বক্তব্যে তিনি বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়—এটি পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক সব সময় প্রতিভা ও সাফল্যকে সম্মান জানাতে গর্ববোধ করে।”

ব্যাংকের সকল স্তরের নির্বাহীগণ ও কর্মকর্তাবৃন্দ এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, সাউথইস্ট ব্যাংকের ইতিহাসে এই প্রথম এমন আয়োজন অনুষ্ঠিত হলো। এই সম্মাননা কেবল শিক্ষার্থীদের নয়, তাদের অভিভাবকদের জন্যও একটি অসামান্য প্রাপ্তি, যা ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।

বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকেই কর্মীবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এনেছেন। কর্মীদের জন্য ইন্সুরেন্স সুবিধা চালু করা থেকে শুরু করে এই কৃতি সন্তান সংবর্ধনার মতো ব্যতিক্রমী পদক্ষেপ ব্যাংকের মানবিক ও দায়িত্বশীল ভাবমূর্তি আরও সুদৃঢ় করেছে।

এই সম্মাননা অনুষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর কর্মীদের ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিফলন, যা শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি ব্যাংকটির দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে পুনরায় দৃঢ়ভাবে তুলে ধরে। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ সফলতা কামনার মধ্য দিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

দ্য প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে মো. মনজুর মফিজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ...

লাইসেন্স পেল রূপপুর, যেতে পারবে বিদ্যুৎ উৎপাদনে

অবশেষে সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ...

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রেডিট কার্ড গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা দিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক...

Recent Comments