Tuesday, June 2, 2026
Home অর্থ-বানিজ্য চাকরির প্রলোভন ও টেলিগ্রাম ফাঁদে প্রতারণা, গ্রেপ্তার ৩

চাকরির প্রলোভন ও টেলিগ্রাম ফাঁদে প্রতারণা, গ্রেপ্তার ৩

অনলাইনে চাকরির প্রলোভন ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা চালানো সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশনের একটি বিশেষ টিম।

গ্রেপ্তাররা হলেন চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও সহযোগী আসাদ (৩০)।এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ও ছদ্মনামে ব্যবহৃত একাধিক সিমকার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনলাইনে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম এবং দিনাজপুর জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এই চক্র ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। টেলিগ্রাম অ্যাপে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যেই কয়েকগুণ মুনাফার আশ্বাস দিত তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানিয়ে জসীম উদ্দিন খান বলেন, ধারণা করা হচ্ছে এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত রয়েছে। তদন্তে প্রতারণা চক্রের মূল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডিজিটাল প্রবাসী কার্ডে একীভূত হবে সব সেবা ব্যবস্থা

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সেবা প্রাপ্তি সহজ ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন ধরনের আলাদা পরিচয়পত্র ও নিবন্ধন ব্যবস্থার পরিবর্তে একক ডিজিটাল...

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান...

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোকে রোগীদের...

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাবকে ঘিরে প্রশাসনিক ও সামাজিক পরিসরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মশক নিয়ন্ত্রণ...

Recent Comments