Monday, May 25, 2026
Home অর্থ-বানিজ্য সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় এবার আজিজ খানের অবস্থানে বড় ধরনের পরিবর্তন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় এবার আজিজ খানের অবস্থানে বড় ধরনের পরিবর্তন

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের অবস্থান আট ধাপ পিছিয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর যে তালিকা প্রকাশ করে। সেই তালিকায় আজিজ খানের অবস্থান আগের বছরের তুলনায় আট ধাপ পিছিয়ে ৪৯তম হয়েছে। ২০২৩ সালের ফোর্বসের তালিকা অনুসারে আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। তিনি সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই তালিকায় স্থান পান। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।

কয়েক বছর ধরেই ধনাঢ্য এই বাংলাদেশি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আছেন। ২০২৩ সালের ফোর্বসের তালিকা অনুসারে মুহাম্মদ আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। ফোর্বসের ২০২২ সালের তালিকায় সিঙ্গাপুরের শীর্ষ ধনীর মধ্যে তার অবস্থান ছিল ৪২ নম্বরে।

সিঙ্গাপুরের জন্য করা তালিকায় আজিজ খানের অবস্থান ৪৯তম হলেও ফোর্বসের করা বিশ্বের বিলিয়নিয়ারের (শতকোটিপতি) তালিকায় তার স্থান দেখানো হয়েছে দুই হাজার ৭৯০তম।

প্রতিবেদনে বলা হয়, তার সম্পদের উৎস বিদ্যুৎ খাতে বিনিয়োগ। ২০১৯ সালে আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করে দেন।

বাংলাদেশি নাগরিক ৭০ বছর বয়সী আজিজ খান এক যুগের বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতের ব্যবসা আছে সামিট গ্রুপের এবং তাদের সব সম্পদ বাংলাদেশেই রয়েছে।

সামিটের অধীন বাংলাদেশে বিদ্যুৎ খাতের যত ব্যবসা বা প্রতিষ্ঠান আছে, সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। মার্কিন এ সাময়িকীর তালিকায় আজিজ খানের যে পরিচিতি দেয়া হয়েছে, তাতে বলা হয়েছে, তিনি তিন সন্তানের বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে (আইবিএ) তিনি এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের কাছে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সফলতা কামনায় বিশেষ দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন...

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি...

Recent Comments