Friday, July 17, 2026
Home পুঁজিবাজার দেশি-বিদেশি কোম্পানি বাজারে তালিকাভুক্তির সিদ্ধান্তকে ডিবিএ’র সাধুবাদ

দেশি-বিদেশি কোম্পানি বাজারে তালিকাভুক্তির সিদ্ধান্তকে ডিবিএ’র সাধুবাদ

দেশি-বিদেশি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভূক্তির বিষয়ে গত ২ সেপ্টেম্বর গৃহীত কমিশনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শেয়ারবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (৩ সেপ্টেম্বর) তারিখে ডিবিএ থেকে প্রেরিত এক বার্তায় ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম দেশি-বিদেশি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভূক্তির বিষয়ে গৃহীত বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানান। সেই সঙ্গে গত ১১ মে প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট দিক-নির্দেশনা বাস্তবায়নের নিমিত্তে গৃহীত এইরুপ সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সেক্রেটারী) খন্দকার রাশেদ মাকসুদসহ তাঁর কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে ভালো কোন কোম্পানি আসেনি। ভালো কোম্পানির অভাবে আমাদের বাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীর তেমন উল্লেখযোগ্য অংশগ্রহণ ঘটেনি এবং এর ফলে বাজার স্থিতিশীল ও টেকসই হয়নি।

তিনি আরও বলেন, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে আমরা পুঁজিবাজারে দেশি-বিদেশি ভাল কোম্পানি তালিকাভূক্তির প্রয়োজন উপলব্ধি করে এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বিএসইসি, ডিএসইসহ বাজার সংশ্লিষ্ট অংশীজনদের সাথে পত্র যোগাযোগসহ বৈঠক করি এবং আমাদের সংগঠনের উদ্যোগে অসংখ্য সেমিনার ও ডায়ালগ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাজার উন্নয়ন বিষয়ক আমাদের দাবির স্বপক্ষে বক্তব্য ও যুক্তি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিএসইসি, ডিএসইসহ অন্যান্য অংশীজনদের নিকট তুলে ধরি এবং বাস্তবায়নের দাবি জানাই।

ডিবিএ প্রেসিডেন্ট আরও বলেন, গত ১১ মে পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বৈঠকে আমাদের দাবির প্রতিফলন দেখতে পেয়ে আমরা আশান্বিত হই। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এর বাস্তবায়নে বিএসইসির কার্যকর পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলে, যার প্রতিফলন ইতিমধ্যে বাজারে ফুটে উঠেছে।

সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিসমূহকে দেশের পুঁজিবাজারে অন্তর্ভূক্তির বিষয়ে গৃহীত বিএসইসির সিদ্ধান্তে বিনিয়োগকারীসহ বাজার মধ্যস্থতাকারীদের মাঝে দৃঢ় আস্থার সৃষ্টি করে। আমরা আশা করি দেশি-বিদেশি কোম্পানিসমূহকে দেশের পুঁজিবাজারে অন্তর্ভূক্ত করতে কমিশনের কার্যকর পদক্ষেপ ও আশু বাস্তবায়ন বাজারে পণ্যের আধিক্য সৃষ্টি করবে এবং বিনিয়োগের ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগকারীর চাহিদা পূরণের মাধ্যমে আমাদের পুঁজিবাজারকে শক্তিশালী ও সমৃদ্ধশালী বাজারে পরিনত করবে।

পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে বিএসইসি কর্তৃক গৃহীত সকল ইতিবাচক উদ্যোগ, কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করতে আমরা ডিবিএর পক্ষ থেকে সর্বদা সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments