Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার সূচকের উত্থান, লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়াল

সূচকের উত্থান, লেনদেন ১৩০০ কোটি টাকা ছাড়াল

দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। প্রায় প্রতিদিনই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার পাশাপাশি বাড়ছে মূল্যসূচক। সেইসঙ্গে বাড়ছে লেনদেনের গতি। ২০০ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন ধারাবাহিকভাবে বেড়ে আবার প্রায় দেড় হাজার কোটি টাকার কাছাকাছি চলে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেন ১ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অর্ধেকের বেশি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

‎ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮৪টি কোম্পানির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৬৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩১ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.০৯ পয়েন্ট বেড়ে ৯৯৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭৯.৮৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে।

‎সিএসইতে মোট ২৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৩টি কোম্পানির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

সিএসইতে ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments