Tuesday, May 26, 2026
Home অর্থ-বানিজ্য দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ, ভরি কত?

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু আজ, ভরি কত?

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৩ এপ্রিল সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাক। এতদিন দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম ছিলো। এখন আবার দাম বাড়ানো হলো। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম। তখন সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৯ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৭৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে গত ২ সেপ্টম্বর, ৩১ আগস্ট ও ২৭ আগস্ট স্বর্ণের দাম আর দুই দফা দফা বাড়ানো হয়। একদিনের দিনের ব্যবধানে এখন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী: সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৪৮৪ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১২৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments