Tuesday, May 26, 2026
Home কর্পোরেট কমিউনিটি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ

কমিউনিটি ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ

মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। সম্প্রতি গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (মানি লন্ডারিং) মো. মোরশেদ আলম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানি লন্ডারিংয়ের চিত্র বিশ্লেষণ করেন এবং এর বিভিন্ন ধরণ, ঝুঁকির জায়গা ও ব্যাংক কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে বাস্তবভিত্তিক শিক্ষণীয় বিষয় তুলে ধরে এ ব্যাপারে সচেতনতার ব্যাপারে দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) কিমিয়া সাআদত। তিনি বলেন, শুধু নিয়ম মেনে চলার বিষয় নয় বরং আর্থিক প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্বও হলো মানি লন্ডারিং প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকা। তিনি প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারী অতিথি বক্তাকে ধন্যবাদ জানান এবং বলেন, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা কর্মকর্তাদের শেখার ক্ষেত্রে মূল্যবান অবদান রাখবে।

প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন ব্যাংকের এসএভিপি ও ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments