Saturday, May 30, 2026
Home শিক্ষা ও সংস্কৃতি বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন

বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ প্রোগ্রামের ৬৯তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে। নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরাও এই প্রোগ্রামের আওতায় বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

আইটি খাতের বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় এই কোর্সগুলো পরিচালনা করছে আইডিবি-বিআইএসইডব্লিউ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কোর্স শেষ করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন।

কোর্স ও সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে এই প্রোগ্রাম পরিচালনা করছে। এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

  • প্রোগ্রামের আওতায় ১৩টি আইটি কোর্সে স্কলারশিপ প্রদান করা হবে।
  • প্রতি রাউন্ডে আসনসংখ্যা ১৬৫টি।
  • প্রশিক্ষণ কোর্সটির বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা, যা প্রার্থীরা একেবারে বিনামূল্যে পাবেন।
  • কোর্স সফলভাবে সম্পন্নকারীদের জন্য রয়েছে চাকরির সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সম্ভাবনা।

যোগ্যতা: প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

এছাড়া আগের কোনো রাউন্ডে অংশগ্রহণকারী প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না। ডিপ্লোমাধারীদের জন্য কোর্সগুলো কেবল ঢাকাতেই অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আইডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তির বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে...

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

Recent Comments