Wednesday, April 15, 2026
Home অর্থ-বানিজ্য সেপ্টেম্বরের মধ্যে চালু হচ্ছে নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা

সেপ্টেম্বরের মধ্যে চালু হচ্ছে নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা

বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) প্রক্রিয়া এখন থেকে পুরোপুরি ডিজিটালভাবে বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। এই সিদ্ধান্ত আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কার্যকর হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক উচ্চপর্যায়ের আন্তঃসংস্থাগত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী এবং উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি। বৈঠকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি), আইন-শৃঙ্খলা সংস্থা ও বিনিয়োগ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো-
বিডা’র OSS পোর্টালের মাধ্যমে নিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণ ডিজিটাল করা হবে।
নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর যৌক্তিকীকরণ করা হয়েছে যাতে সেবার প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত সার্কুলারের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। নির্ধারিত সকল আবশ্যিক ডকুমেন্টসসহ আবেদন যথাযথভাবে দাখিল করা হলে এবং নিরাপত্তা সংস্থা ২১ কর্মদিবসের মধ্যে যাচাই সম্পন্ন না করলে, উক্ত আবেদনের বিষয়ে নিরাপত্তা আপত্তি নেই বলে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে।
বিদেশি প্রকর্মী ও বিদেশি বিনিয়গকারিদের ভিসা নবায়ন ও ভিসা ফি প্রদান ডিজিটালাইজ করা হবে যাতে করে সশরীরে আবেদন দাখিলের প্রয়োজন না হয়।
নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা শীঘ্রই চালু হবে যাতে করে বিনিয়োগ সেবা ও পরিবীক্ষণ আরও জোরদার হবে।
ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানযোগ্য হবে।
আন্তঃসংস্থাগত একটি ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরি হবে, যাতে তথ্য আদান-প্রদান, বিদেশিদের আগমন ও অবস্থান পরিবীক্ষণ এবং আন্তসংস্থা সমন্বয় আরও বেশী কার্যকর হয়।
নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত এই প্রক্রিয়াসমূহ সকল বিনিয়োগ সংস্থার অধীন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া ডিজিটাল হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। ডিসেম্বরের মধ্যেই কর্মানুমতি ও ভিসা-সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর হবে বলে আশা করছি।

তিনি আরও জানান, বিডা যেভাবে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মাসিক সমন্বয় সভা করে, এখন থেকে কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত মাসিক সমন্বয় সভা করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি ডিজিটালাইজেশন কার্যক্রমকে এগিয়ে নিতে এবং প্রক্রিয়াসমূহ আরও সহজ ও কার্যকর করতে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে এক জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অতীতে যেভাবে বিরোধী দল সরকারকে অস্থিতিশীল...

মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার, মাদক ও অনলাইন অপরাধ দমনে শিগগিরই দেশব্যাপী কঠোর অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সীমান্তবর্তী যেসব পয়েন্ট দিয়ে মানবপাচার...

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

বাংলাদেশের আইন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দীর্ঘ দুই দশকে কমিশনের পেছনে বিপুল অর্থ ব্যয় হলেও প্রত্যাশিত ফল পাওয়া...

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে তিনি সড়কপথে বন্দরে পৌঁছে সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বন্দরে পৌঁছালে কর্মকর্তারা তাকে স্বাগত...

Recent Comments