Sunday, May 31, 2026
Home কর্পোরেট ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান

ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান

বাংলাদেশের সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন ব্র্যান্ডের লিফট প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন লিফট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সেসময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফট এর চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলামসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, ওয়ালটন সর্বদা নতুন নতুন প্রযুক্তি পণ্য উদ্ভাবন ও উৎপাদনে সচেষ্ট। এরই প্রেক্ষিতে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি দেশে ওয়ালটনই প্রথম উচ্চ প্রযুক্তি সম্পন্ন লিফট উৎপাদন শুরু করে। ইতোমধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ওয়ালটন লিফট স্থাপন করা হয়েছে এবং ভালো সার্ভিসও দিচ্ছে। আমাদের লক্ষ্য- স্থানীয় বাজারের সিংহভাগ চাহিদা পূরণের মাধ্যমে এ খাতের আমদানি নির্ভরতা দূর করার পাশাপাশি বৈশ্বিক বাজারেও আন্তর্জাতিকমানের লিফট সরবরাহ করা। সেই লক্ষ্য পূরণের পথে ওয়ালটন লিফটের সঙ্গে আজ যুক্ত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান।

তিনি জানান, ওয়ালটন লিফট ম্যানুফ্যাকচারিং প্রজেক্টে কয়েকশত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ওয়ালটন হেডকোয়ার্টার্সে প্রতি সেকেন্ডে ৪ মিটার গতি সম্পন্ন লিফট টেস্ট টাওয়ার রয়েছে। বর্তমানে বাৎসরিক এক হাজারেরও বেশি ইউনিট লিফট উৎপাদনের সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি ওয়ালটন লিফট সাশ্রয়ী মূল্যে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে।

ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান বলেন, লিফটের মতো নতুন নতুন হাই-টেক পণ্য উৎপাদনে ওয়ালটন প্রতিনিয়ত ব্যাপক বিনিয়োগ করছে। যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে খুবই ইতিবাচক। ওয়ালটন পরিবারের এই অগ্রযাত্রায় যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, অনুর্ধ্ব-১৯ দলে থাকাকালীন থেকে সুদীর্ঘ ১০ বছর ধরে ওয়ালটন পরিবারের সঙ্গে আমার পথচলা। ওয়ালটন বাংলাদেশে বিশ্বমানের লিফট তৈরি করছে এটা শুধু ওয়ালটন পরিবারের একজন সদস্য হিসেবেই নয়; বাংলাদেশী হিসেবেও আমার কাছে অত্যন্ত গর্বের। তাহসান ভাইয়ের মাধ্যমে ওয়ালটন লিফট আরো সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্লান্টে সর্বোচ্চ মানের কাঁচামাল, অত্যাধুনিক মোটর এবং সর্বাধুনিক প্রযুক্তিতে বিশ্বমানের লিফট তৈরি করা হচ্ছে। বর্তমানে বাজারে ওয়ালটনের বিভিন্ন ধরনের লিফট পাওয়া যায়। এর মধ্যে রয়েছে প্যাসেঞ্জার ও কার্গো লিফট, হাইড্রোলিক কার লিফট, হোম, হাসপাতাল ও ক্যাপসুল লিফট। এসব লিফট বাসাবাড়ি, বহুতল বিপণিবিতান, হাসপাতাল ও শিল্পকারখানায় ব্যবহৃত হচ্ছে।

ওয়ালটন লিফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments