Saturday, May 30, 2026
Home কর্পোরেট সিলেটে নারী উদ্যোক্তাদের সম্মাননায় এনআরবি ব্যাংক

সিলেটে নারী উদ্যোক্তাদের সম্মাননায় এনআরবি ব্যাংক

সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো “সিলেট নারী উদ্যোক্তা সামিট ও অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৫”। অনুষ্ঠানের টাইটেল স্পনসর হিসেবে এনআরবি ব্যাংক পিএলসি অংশ নিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের ১২ জন অনন্য নারী উদ্যোক্তাকে তাদের অসাধারণ অবদান ও সাফল্যের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে, সিলেট অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এনআরবি ব্যাংক অর্জন করে “এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন এসএমই ব্যাংকিং”।

অনুষ্ঠানে এনারবি ব্যাংকের পক্ষে প্যনেলিস্ট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর ফরাজী, সিলিটের রিজিউনাল হেড প্রশান্ত কুমার সিংহ, হেড অব এসএমই এন্ড এগ্রি এ এম জাহেদ ও এসবিএম মো ফাইজুল কবির চৌধুরী ও অন্যান্য ব্যাংক কর্মকর্তারা । অনান্য গুরুত্বপূর্ন অতিথিদের মাঝে উপ্সথিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী , সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ইডি খালেদ আহমদ, এডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার, মো. আনোয়ার সাদাত।

এনআরবি ব্যাংক নারীর ক্ষমতায়ন এবং উদ্যোক্তাদের উন্নয়নের যাত্রায় সবসময় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এনআরবি ব্যাংক পিএলসি বিশ্বাস করে, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও এসএমই খাতের বিকাশই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments