Saturday, May 30, 2026
Home অর্থ-বানিজ্য ওয়ালটন লিফটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান

ওয়ালটন লিফটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান

বাংলাদেশের শীর্ষস্থানীয় সুপারব্র্যান্ড ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এবার তাদের লিফট প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানকে অন্তর্ভুক্ত করেছে। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তাহসানের সঙ্গে চুক্তিপত্র বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটন পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, দেশে প্রথমবারের মতো ওয়ালটন উচ্চ প্রযুক্তি সম্পন্ন লিফট উৎপাদন শুরু করেছে। এরই মধ্যে সরকারি-বেসরকারি নানা স্থাপনায় এসব লিফট স্থাপন করা হয়েছে এবং গ্রাহকরা সন্তোষজনক সেবা পাচ্ছেন। তার মতে, আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ববাজারে প্রতিযোগিতা করার লক্ষ্যেই এই প্রকল্পে কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করেছে ওয়ালটন।

ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়ে তাহসান খান বলেন, “নতুন প্রযুক্তিপণ্য উদ্ভাবন ও উৎপাদনে ওয়ালটনের নিরলস প্রয়াস সত্যিই প্রশংসনীয়। লিফট উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন পরিবারের এই যাত্রায় যুক্ত হতে পেরে আমি গর্বিত।”

অন্যদিকে দীর্ঘদিন ধরে ওয়ালটনের সঙ্গে যুক্ত মেহেদী হাসান মিরাজ বলেন, “ওয়ালটন বাংলাদেশে বিশ্বমানের লিফট তৈরি করছে—এটা আমাদের সবার জন্যই গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, তাহসান ভাইয়ের উপস্থিতিতে ওয়ালটন লিফট আরও জনপ্রিয়তা পাবে।”

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে বিশ্বমানের বিভিন্ন ধরনের লিফট, যার মধ্যে রয়েছে যাত্রীবাহী, কার্গো, হাসপাতাল, হোম ও ক্যাপসুল লিফট। ইতোমধ্যে এগুলো দেশের বহুতল ভবন, হাসপাতাল ও শিল্পকারখানায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments