Saturday, May 30, 2026
Home কর্পোরেট গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম সম্পন্ন

গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম সম্পন্ন

সম্প্রতি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া, ২০২৪ সালের ব্যবসায়িক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস এম সারোয়ার আলম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক, সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) জহির উদ্দিন আহমেদ, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. ইবাদত আলী, এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ বদরুল আলম।

এছাড়া সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হক, কোম্পানি সচিব মো. ওমর ফারুক এবং চুক্তিভিত্তিক সিএফও মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা স্বশরীরে এবং অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির গতিশীল ব্যবসায়িক কার্যক্রম ও ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। লভ্যাংশ অনুমোদনের পাশাপাশি ভবিষ্যতের বৃদ্ধিসহ ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী। চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে...

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির ২ কর্মকর্তা বরখাস্ত

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের...

Recent Comments