সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমার তার শেয়ার দরে ৯.৯৬ শতাংশের উল্লম্ফন দেখিয়েছে। তৃতীয় স্থানে থাকা ইনফরশেন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ৯.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও অন্যান্য কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য দর বৃদ্ধির তালিকায় রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মুন্নু ফেব্রিকস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


