Saturday, June 27, 2026
Home জাতীয় ঢাকায় বিনামূল্যে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হবে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকার...

ঢাকায় বিনামূল্যে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হবে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের টিকার নিবন্ধন শুরু

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা ক্যাম্পেইন চালু হতে যাচ্ছে আগামী ১৫ অক্টোবর থেকে। প্রাথমিকভাবে শুধু ঢাকা বিভাগের পঞ্চম থেকে নবম শ্রেণি বা সমমানের ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।

টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।

গত ২ অক্টোবরে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু ক্যানসার রুখে দিন’ প্রতিপাদ্যে এইচপিভি টিকাদান কর্মসূচি-২০২৩ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেদিন পরীক্ষামূলকভাবে ১১ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রাণঘাতী জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ।

প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভায় অবস্থিত সব শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণি বা সমমানের কিশোরী শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিদ্যমান ইপিআই’র স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এক ডোজ করে মোট ২৩ লাখ ভোজ এইচপিডি টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ঢাকায়, দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রাম ও বরিশালে দেওয়া হবে এই টিকা। এরপর দেওয়া হবে সারা দেশে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, আগামী নভেম্বর মাসে আরও ২০ লাখ ভ্যাকসিন পাওয়া যাবে। ২০২৪ সালে আরও পাওয়া যাবে ৪২ লাখ ভ্যাকসিন। সর্বমোট এক কোটি শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments