Thursday, April 30, 2026
Home জাতীয় সরকারের মধ্যে একটা শক্তি নির্বাচন বানচালে কাজ করছে: মির্জা ফখরুল

সরকারের মধ্যে একটা শক্তি নির্বাচন বানচালে কাজ করছে: মির্জা ফখরুল

সরকারের ভেতরেই একটি শক্তি নির্বাচন বানচালের জন্য কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ভাসানী জনশক্তি পার্টি এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না।

তিনি বলেন, ১০ মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না।

সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। এছাড়া কোনো বিকল্প নেই।’

মির্জা ফখরুল আরও বলেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। যার সঙ্গে দেশের মানুষই পরিচিত নয়। এগুলো নিয়ে তাঁরা হুমকি দিচ্ছেন, বেশ জোরেশোরেই হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ‘বসে নেই কেউ…। যারা ফায়দা নিতে চায়, তারা বিভিন্নভাবে কাজ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই-বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে। ৩১ দফাতেই সংস্কারের সবকিছু আছে। সংস্কার করার জন্য সব রকম সহযোগিতা করেছি। সরকারকে সহযোগিতা করেছি।’

এক বছরে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি বলে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যেদিকে তাকাই, দেখি বেশির ভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, আর দুর্নীতি। যে পরিবর্তন আসার কথা ছিল, তা আসেনি। আরও দুর্ভাগ্যজনক যে রাজনৈতিক নেতারাও জড়িত হয়ে গেছে। আজকে বাংলাদেশকে বাঁচাতে আমাদের সবার এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা ৭১ এ আমাদের মুক্তিযুদ্ধে যারা অপকর্ম করেছে, তারাই আজকে বড় বড় কথা বলছে। অনেক বেশি সজাগ থাকতে হবে। আমরা যদি মনে করি জিতে গেছি, তাহলে বিরাট ভুল হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা জামায়াতপন্থি ৭০ মুক্তিযোদ্ধার

সংসদে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ফজলুর রহমান বলেছেন, “মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না”—...

কমিউনিটি ব্যাংকের আয়োজনে পিডিবিএল-এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর আয়োজনে ঢাকায় গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠিত হলো- প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল) -এর ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম...

Recent Comments