Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য চার দিনব্যাপী জেসিএক্স আবাসন মেলা শুরু আজ

চার দিনব্যাপী জেসিএক্স আবাসন মেলা শুরু আজ

চার দিনের আবাসন মেলা ‘প্রপার্টি এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। মেলায় ফ্ল্যাট বুকিং দিলে পাওয়া যাবে ১০ লাখ টাকা পর্যন্ত মূল্য ছাড়।

এছাড়াও ইন্টেরিয়র ডিজাইনে ৫০ শতাংশ ছাড়ের সঙ্গে থাকছে কমপ্লিমেন্টরি কিচেন কেবিনেট ও হোম মুভার সার্ভিস।

আগামী ১২ থেকে ১৫ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে জাপান স্ট্রিটের নিজস্ব ভবন “জেসিএক্স বিজনেস টাওয়ারে” মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অনুষ্ঠানে কোম্পানির সিইও, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জমির মালিকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।

আগত ক্রেতা দর্শনার্থীরা জেসিএক্স ডেভেলপমেন্টের চলমান ৩৬টি আবাসন প্রকল্পের ২০ লাখ ৮১ হাজার স্কয়ার ফুটের বেশি আয়তনের স্পেস থেকে স্বপ্নের ফ্ল্যাট বা অফিস বেছে নেওয়ার সুযোগ পাবেন।

এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার ৯২ কাঠা জমির উপর আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে জেসিএক্স আরও গ্র্যান্ড রেসিডেন্স লাক্সারি কনডোমিনিয়াম। এই প্রকল্পের ৬০ শতাংশ জায়গা উন্মুক্ত থাকবে।

এবিষয়ে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমরা জাপানিজ এবং দেশের সেরা প্রকৌশলীদের মাধ্যমে দৃষ্টিনন্দন ডিজাইন এবং মানসম্পন্ন আবাসনের নিশ্চয়তা দিচ্ছি। আমাদের সবগুলো প্রকল্প নির্ধারিত সময়ে মধ্যে গ্রাহককে হস্তান্তর করা হয়।

জাপানের বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি CREED গ্রুপের সঙ্গে যৌথ মালিকানায় থাকবে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। ইতোমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় জেসিএক্স অনেকগুলো বাণিজ্যিক এবং আবাসিক প্রকল্প নির্মাণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments