Wednesday, April 29, 2026
Home কর্পোরেট এশিয়া ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদিত

এশিয়া ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদিত

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের মাঝে ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোস্তফা হায়দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক মিসেস ফারজানা আফরোজ, ওয়ালিদ মোঃ সমুয়েল, ডাঃ মুনাল মাহবুব, সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধি রাশেদুল ইসলাম এফসিএ, বে-লিজিং প্রতিনিধি মোঃ এনায়েত কবির, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ও মাহফুজুর রহমান, এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৮১.৩৩ কোটি টাকা, নীট প্রিমিয়াম আয় ৫৫.১৮ কোটি টাকা, অবলিখন মুনাফা ১৩.৪২ কোটি টাকা, কর পূর্ব ও কর পরবর্তী মুনাফা যথাক্রমে ১৫.৪৩ কোটি ও ৯.৬৮ কোটি টাকা। এফডিআর ও মোট সম্পদের পরিমাণ হয়েছে ৬৯.৫৮ কোটি ও ২৩৩.৬৬ কোটি টাকা। শেয়ার প্রতি আয় ২.০৬ টাকা এবং শেয়ার প্রতি নীট সম্পদ ২৯.৬৩ টাকা।

সভায় গ্রুপ-এ ও গ্রুপ-বি পরিচালকগণ পুনঃনির্বাচিত হন। এশিয়া ইন্স্যুরেন্সের AAA রেটিং অর্জন এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণে সন্তুষ্টি প্রকাশ করেন চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আইপিডিসির মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৩৯ শতাংশ

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য বছরে কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায়...

সি পার্লের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮...

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান...

Recent Comments