Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

দেশেই ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাড়াতে ৩৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ দিতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ বছরেই ঋণ চুক্তি সই করা গেলে পুরো ঋণের ১৬ কোটি ৯০ লাখ মিলবে সহজ শর্তে আর বাকি ১৬ কোটি ৯০ লাখ ডলার পাওয়া যাবে নিয়মিত সুদে।

আজ বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ঢাকায় নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, করোনা ও ডেঙ্গুসহ আরো নানা ধরনের রোগের টিকা তৈরি হবে। আগামীতে আরো নানা ধরনের ভাইরাস আসতে পারে। সেজন্য এখন থেকে প্রস্তুতি দরকার। সরকার সেজন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। সেখানে এডিবি ৩৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ দেবে। টাকার অঙ্কে ৩ হাজার ৭১৮ কোটি টাকা।

এর মধ্যে অর্ধেক স্বল্প সুদে ও অর্ধেক বাজার দরের কাছাকাছি সুদ থাকবে। প্রকল্পটি যাতে দ্রত অনুমোদন করিয়ে দেওয়া হয় সেজন্য এডিবি অনুরোধ করেছে।

এম এ মান্নান বলেন, আমার পক্ষ থেকে কোনো কমতি থাকবে না। এটি ভালো উদ্যোগ। এডিবি আমাদের ভালো বন্ধু। যত দ্রুত অনুমোদন করা যায় সেই ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেছেন, গত অর্থবছর বাংলাদেশে তার সবচেয়ে ভালো সময় কেটেছে। কাজের পরিবেশ, অর্থছাড়, প্রকল্প বাস্তবায়ন এবং ঋণ অনুমোদন সব ক্ষেত্রেই ভালো সময় পার করেছেন তিনি। ’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, গত অর্থবছর বাংলাদেশের জন্য ৩৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ২০০ কোটি ডলার স্বল্প সুদে ও ১৫০ কোটি ডলার বাজার দরের কিছু কম সুদের ঋণ।

তিনি আরো বলেন, এলডিসি উত্তরণের পরবর্তী পর্যায়ে আগামী ২০২৬ সালের পর বাংলাদেশ আর স্বল্প দামে টিকা কিনতে পারবে না। তখন আন্তর্জাতিক বাজারদর অনুযায়ীই টিকা কিনতে হবে। এজন্য এখন থেকে দেশেই যাতে বাংলাদেশ টিকা তৈরি করতে পারে সেজন্য সক্ষমতা বাড়ানোর প্রকল্প নেয়া হয়েছে। এটি যাতে দ্রত অনুমোদন হয় সে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments