সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ স্থান দখল করেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ব্যাংটির শেয়ারের মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি ৩০ লাখ টাকা, যা বাজারে সবচেয়ে বেশি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করেছে বিকন ফার্মার শেয়ার, যার লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ৩২ কোটি ৪ লাখ টাকা। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), যার লেনদেনের পরিমাণ ২৩ কোটি ৯৪ লাখ টাকা।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


