Saturday, June 27, 2026
Home জাতীয় আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল অংশের উদ্বোধন পেছাল

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল অংশের উদ্বোধন পেছাল

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হলে মেট্রোরেলে চলাচল বাড়বে। দ্রুতগতির ট্রেনে চলাচলের ফলে কর্মঘণ্টা সাশ্রয় ও গাড়ি চলাচল হ্রাস পাওয়ায় কার্বন নিঃসরণও কমবে। এই দূরত্ব এখন মাত্র ৪০ মিনিটে পাড়ি দেওয়া যাবে।’

গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, সময়সূচি অনুযায়ী উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে নামফলক উন্মোচন করবেন। এরপর ট্রেনে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নেমে সোহরাওয়ার্দী উদ্যানের সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments