Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য পেট্রোম্যাক্স ও মোংলা বন্দরের কর্তৃপক্ষের সঙ্গে ৩০ বছরের ইজারা চুক্তি

পেট্রোম্যাক্স ও মোংলা বন্দরের কর্তৃপক্ষের সঙ্গে ৩০ বছরের ইজারা চুক্তি

মংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) সঙ্গে একটি দীর্ঘমেয়াদি জমি ইজারা চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড (পিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) থেকে ৩০ বছরের জন্য ১৩ একর জমি ইজারা নিচ্ছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড (পিআরএল)। এজন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। পেট্রোম্যাক্স রিফাইনারির বিদ্যমান স্টোরেজ সুবিধা সম্প্রসারণের জন্য স্টোরেজ ট্যাংক স্থাপন এবং বাজারের চাহিদার ওপর নির্ভর করে ভবিষ্যতে পরিশোধন ক্ষমতা বৃদ্ধির জন্য এই ১৩ একর জমি ইজারা নিচ্ছে প্রতিষ্ঠানটি।

এখানে উল্লেখ্য, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৮৬ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪০৭ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৮ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৬২৯ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৯ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩৯ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪২ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে শেযারপ্রতি আয় এক টাকা ৩ পয়সা কমেছে। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ প্রথম তিন প্রান্তিকের হিসাবে শেয়ারপ্রতি আয় কমেছে ৫ টাকা। এছাড়া ২০২৩ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬৭ পয়সা, যা ২০২২ সালের ৩০ জুনে ছিল ৩৬ টাকা ৭৩ পয়সা। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ১৬ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮২ পয়সা।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শাহজিবাজার পাওয়ারের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। ৩০ জুন তাদের শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ১৯ পয়সা এবং আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা। এর আগে ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ২৮ শতাংশ নগদ ও চার শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ছয় টাকা ৫৩ পয়সা, আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা পাঁচ পয়সা এবং আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৩ টাকা ১৩ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৮৭ পয়সা। এদিকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৫ দশমিক ২৩ এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে পিই রেশিও ১০২ দশমিক ৩৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments