Friday, June 12, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংকের আয়োজনে এএমএল-সিএফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের আয়োজনে এএমএল-সিএফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকিং খাতের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এএমএল কমপ্লায়েন্স অফিসার মো. জিয়াউর রহমান। উদ্বোধনী সেশনে তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন কবীর।

প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে যোগ দেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক ড. মো. রায়হানুল ইসলাম। তিনি ব্যাংকিং খাতে কমপ্লায়েন্স কার্যক্রম জোরদারকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

সিলেট অঞ্চলের ২৩টি শাখার শাখা প্রধান ও শাখার এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারসহ মোট ১৫৫ জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন প্রেজেন্টেশন, কেস স্টাডি ও আলোচনা সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান।

প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ব্যাংকের দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমেরই অংশ। জাতীয় এবং বৈশ্বিক মানদণ্ড মেনে কমপ্লায়েন্স জোরদার করার মাধ্যমে গ্রাহকসেবা ও আর্থিক নিরাপত্তা আরও সুসংহত করা সম্ভব হবে বলেও ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments