ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রোববার (২৪ আগস্ট) বৈঠকে দুদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপসহ পাঁচ-ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এদিকে, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে দুদিনের সফরে গত শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।


