Wednesday, July 15, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংক সিকিউরিটিজের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

রূপালী ব্যাংক সিকিউরিটিজের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

রূপালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (আরবিএসএল) তার ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করেছে। বৃহস্পতিবার আরবিএসএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও আরবিএসএলের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি এমডি ও আরবিএসএলের পরিচালক পারসুমা আলম এবং মো. হারুনুর রশীদ। এছাড়া আরবিএসএলের পরিচালক ও অর্থনীতি বিভাগীয় উপসচিব আফছানা বিলকিস, পরিচালক ড. মো. আকরাম হোসেন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও আরবিএসএলের সিইও শিকদার ফারুক এ আজমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় কোম্পানি সচিব আরিফুল ইসলাম এজিএম পরিচালনা করেন। আলোচ্যসূচিতে আরবিএসএলের পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট উপস্থাপন করা হয়। সভায় শেয়ারহোল্ডাররা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করেন এবং আরবিএসএলের ভবিষ্যৎ বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অস্বাভাবিক দরবৃদ্ধি রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।...

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও...

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৫১৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টি কোম্পানির...

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

Recent Comments