Saturday, April 18, 2026
Home পুঁজিবাজার বার্জার পেইন্টসের রাইট শেয়ার বিনিয়োগকারীদের হিসাব হস্তান্তর

বার্জার পেইন্টসের রাইট শেয়ার বিনিয়োগকারীদের হিসাব হস্তান্তর

বহুজাতিক রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ইস্যুকৃত রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে। সোমবার কোম্পানির পক্ষ থেকে এ শেয়ার জমা সম্পন্ন হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্জার পেইন্টসকে রাইট শেয়ারের মাধ্যমে প্রায় ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছিল। এর অংশ হিসেবে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১ হাজার ১১০ টাকায় (যার মধ্যে ১ হাজার টাকা প্রিমিয়াম) ইস্যু করে। মোট ইস্যুকৃত শেয়ারের সংখ্যা ২৭ লাখ ২৮ হাজার ১১১টি। এর মধ্যে মূল বিনিয়োগকারী জে অ্যান্ড এন ইনভেস্টমেন্ট (এশিয়া) লিমিটেড ২৫ লাখ ৯১ হাজার ৬৯১টি শেয়ার কিনেছে, আর সাধারণ বিনিয়োগকারীরা বাকি ১ লাখ ৩৬ হাজার ৪২০টি শেয়ার নিয়েছে।

আর্থিক ফলাফলে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) বার্জার পেইন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ২০ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫১ টাকা ৯০ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ওই বছরে ইপিএস দাঁড়িয়েছে ৭২ টাকা ৬৬ পয়সায়, যা আগের অর্থবছরে ছিল ৬৯ টাকা ৯২ পয়সা।

উল্লেখ্য, বার্জার পেইন্টস ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন প্রায় ৪৯ কোটি টাকা। মোট শেয়ারের ৯৫ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে থাকলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৩.৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ০.৮২ শতাংশ শেয়ার ধারণ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments