Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য আবারও দাম বাড়ল আলু পেঁয়াজ মরিচ সবজি মাছের

আবারও দাম বাড়ল আলু পেঁয়াজ মরিচ সবজি মাছের

সপ্তাহ না ঘুরতে আবারও দাম বেড়েছে মুরগির। সেই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দুষেছেন টানা বৃষ্টিকে। বলছেন, বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম। বাজারে অন্যান্য পণ্যের দামে বড় কোনো পরিবর্তন লক্ষ করা না গেলেও চাল, ডাল, ডিম, আলু ও সয়াবিনের মতো নিত্যপণ্যের দাম মোটামুটি স্থির হয়ে আছে উচ্চমূল্যেই।

আজ শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১৮০-১৯০ টাকা। সোনালি মুরগির দাম ছিল প্রতি কেজি ৩১০-৩২০ টাকা। আজ বাজারে এই মুরগি বিক্রি হয়েছে ৩২০-৩৩০ টাকায়। মুরগি বিক্রেতা রফিক বলেন, ‘বৃষ্টিবাদল হলে কাঁচামালের দাম একটু বাড়ে। মুরগি আসছে কম, তাতে দাম একটু বেড়েছে। দুই-এক দিন গেলে বোঝা যাবে দাম আরও বাড়বে কি না।’

এদিকে দেশি ও আমদানি করা- উভয় পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। ফলে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৯০-৯৫ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০-৭৫ টাকায়। সরকার গত ১৪ সেপ্টেম্বর যে তিনটি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তার একটি দেশি পেঁয়াজ। তবে দাম বেঁধে দেওয়ার পরও সরকার নির্ধারিত ৬৪-৬৫ টাকায় দেশি পেঁয়াজ বিক্রি করছেন না ব্যবসায়ীরা।

মাছের চড়া মূল্যে ক্রেতারা অসহায়।

মালিবাগ বাজারে বাজার করতে আসা ক্রেতা নুরুল করিম বলেন, ‘সরকার দাম ঠিক করে দিচ্ছে ঠিকই। কিন্তু এটা এই ঠিক করার মধ্যেই সীমাবদ্ধ। বাজারে এলে সেই নির্ধারিত দামে কোন পণ্য কিনতে পারি না।’বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না পেঁয়াজ।

দেশি পেঁয়াজের পাশাপাশি ডিম ও আলুর দাম বেঁধে দিয়েছিল সরকার। ডিমের ডজন ১৪৪ টাকায় নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়। আলুর খুচরা দাম প্রতি কেজি ৩৫-৩৬ টাকায় বেঁধে দেওয়া হলেও বাজারে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। অন্যদিকে মোটা, মাঝারি ও চিকন- কোনো চালের দাম কমেনি। ডালের ক্ষেত্রেও একই অবস্থা। বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬৯ টাকায়।

মাংসের মূল্য বৃদ্ধি না পেলেও আগের মতো উঁচু দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৮০০ টাকা আর খাসির মাংসের মূল্য ১০০০-১১০০ টাকা। মাছের বাজারেও একই অবস্থা। চাষের পাঙাশ ও তেলাপিয়া আকারভেদে ২০০-২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রুই মাছের দাম পড়ছে প্রতি কেজি ৩৫০-৪৫০ টাকা। ইলিশের মৌসুম শেষের দিকেও ১ কেজি আকারের ইলিশের দাম ১৩০০-১৫০০ টাকা। পুরো মৌসুম জুড়ে ইলিশ এবার ক্রেতাদের নাগালের বাইরেই ছিল।

বাজারের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিমও।

স্বস্তি নেই সবজির বাজারেও। বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে, বেড়েছে বেশির ভাগ সবজির দাম। গোল আকারের বেগুন কিনতে হচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকায়। লম্বা বেগুনের দাম একটু কম। ঝিঙা, ধুন্দুল ও চিচিঙ্গার মতো সবজির কেজি ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। সস্তার সবজি বলতে শুধু পেঁপে, কেজি ৩০-৪০ টাকা। পটোল ও ঢেঁড়সের দামও প্রতি কেজি ৫০ টাকার ওপরে। কাঁচা মরিচের কেজি পড়ছে ২০০-২২০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments