Monday, June 15, 2026
Home জাতীয় বিচারহীন ও সংস্কারবিহীন নির্বাচন পুরোনো সংকট ডেকে আনবে

বিচারহীন ও সংস্কারবিহীন নির্বাচন পুরোনো সংকট ডেকে আনবে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, গণ-অভ্যুত্থানে প্রাণহানির বিচার ও কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরোনো সংকটে ফিরে যেতে পারে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে (সিএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, তার সরকারের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, উৎসবমুখর ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন করা। তবে এটি যেন বিচার ও সংস্কারের বিকল্প না হয়, সে বিষয়ে তিনি জোর দেন। তার মতে, বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয় একসঙ্গে সম্পন্ন করা জরুরি

তিনি স্পষ্ট করে বলেন, “যদি কেবল নির্বাচন দিয়েই শুরু করি, তাহলে সংস্কার ও বিচারের প্রয়োজনীয়তা উপেক্ষিত হবে। ফলে নির্বাচনের পর সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে, যা আমাদের আবারও সেই পুরোনো সমস্যার দিকে ঠেলে দেবে। এতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তনের ঝুঁকি তৈরি হবে, যা কোনোভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা করবে না।”

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা তাদের নেই। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করাই তাদের মূল দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে এবং কাঠামোগত সংস্কার ছাড়া যে কোনো নির্বাচন দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রয়েছে, পাশাপাশি ভারতের সঙ্গেও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তিনি নেপাল-ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে একীভূত করে একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তার মতে, এই আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখতে পারে। তবে দেশের ভেতরে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে এসব আঞ্চলিক উদ্যোগ সফল হবে না বলেও সতর্ক করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ভারতে উপদেষ্টাকে হয়রানির অভিযোগ, তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় আটকে রাখার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী...

আগস্ট থেকেই জিপিএস ছাড়া চলবে না কোনো গণপরিবহন

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন...

Recent Comments